যে স্বাদে বড় হয়েছি,
সেই স্বাদই পৌঁছে দিতে চাই।
গ্রামে শীতের সকাল হোক বা অন্য ঋতুর আয়োজন—পিঠা-পুলি আর নাড়ু আমাদের পারিবারিক জীবনের চেনা আনন্দ। দাদি-নানীদের হাতের সেই স্বাদ থেকেই Tastyraj-এর অনুপ্রেরণা।
ব্যস্ত জীবনে ঐতিহ্যের টান
শহরের ব্যস্ত জীবনে অনেক পরিবার পিঠা বানানোর সময় পান না। কোনো কোনো শিশুর পুলি পিঠা বা নাড়ুর সঙ্গে পরিচয়ও হয়ে ওঠেনি।
সেই দূরত্ব কমাতেই হোমমেড পিঠা ও নাড়ু নিয়ে আমাদের শুরু। ঘরের স্বাদ ফিরিয়ে আনা, আর নতুন প্রজন্মকে বাংলার এই আপ্যায়নের সঙ্গে পরিচয় করানোই আমাদের ইচ্ছা।
৪০-এর বেশি নারীর দক্ষ হাতে
এগিয়ে চলেছে Tastyraj।
আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের প্রকল্পে কাজ করছেন ৪০ জনেরও বেশি নারী। তাঁদের অভিজ্ঞ হাত ও আন্তরিক যত্ন আমাদের হোমমেড পিঠা-নাড়ুর আয়োজনকে এগিয়ে নিচ্ছে।
দাদি-নানীদের হাতের চেনা পদ্ধতি
দাদি-নানীদের অভিজ্ঞ হাতের ছোঁয়া, ঘরোয়া পদ্ধতি আর কাঠের চুলার আঁচ—পুরোনো দিনের পিঠার স্বাদ ধরে রাখার চেষ্টায় এই তিনটিই আমাদের আপন ভরসা।